October 10, 2026, 9:21 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

রেজিস্ট্রেশন ছাড়া আন্ত:নগর ট্রেনে ভ্রমণ করা যাবেনা : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন ছাড়া কেউ আন্ত:নগর ট্রেনে ভ্রমণ করতে পারবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১ মার্চ) সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।

এসময়ে কমলাপুর রেলস্টেশনে পিওএস মেশিন হস্তান্তর করেন রেলমন্ত্রী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্রসহ রেলে ভ্রমণের মাধ্যমে টিকেট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেন মন্ত্রী।  তিনি বলেন, “ট্রেনের টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ হবে কি না জানি না। তবে, আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে টিকিট কালোবাজারি যাতে না হয়।”

দেশের মানুষের শিক্ষা ও আইটি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে দেরী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, “রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। প্রাথমিকভাবে আন্তঃনগর এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে এটি বিস্তৃত করা হবে।”

যাত্রীদের সুযোগ সুবিধার লক্ষ্য ও সহজলভ্য করার উদ্দেশ্যে এই পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “অনলাইনে যেকোনো জায়গা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন, বাড়িতে বসেই টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন, কাউন্টারে আসতে হবে না।”

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page