March 12, 2026, 10:54 am
শিরোনামঃ
জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ
এইমাত্রপাওয়াঃ

রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গাজায় রক্ত সঞ্চালন কেন্দ্র চালু করছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলি বর্বরতায় আহত ফিলিস্তিনিদের জন্য রক্ত সঞ্চালনের ব্যবস্থা করতে প্রস্তুত ইরানি ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন।

ইরানের রক্ত সঞ্চালন সংস্থাটির মুখপাত্র বশির হাজি-বেইগি বলেছেন, ‘আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ফিলিস্তিনে ল্যাবরেটরি এবং স্টোরেজ ইউনিট দিয়ে সজ্জিত একটি রক্ত সঞ্চালন কেন্দ্র স্থাপনে প্রস্তুত রয়েছি।’

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির চালু করা একটি প্রচারণার মাধ্যমে গাজার মানুষের জন্য ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মানবিক সহায়তায় প্রায় ৭৩০ বিলিয়ন রিয়াল (প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করা হয়।

গাজার নিপীড়িত জনগণকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই প্রচারাভিযান এখনও চলছে। সূত্র: তেহরান টাইমস

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page