September 27, 2026, 4:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যাচ্ছে। সৌদি আরব আজ জানিয়েছে, তারা একটি বিমান ঘাঁটি এবং দেশের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে চালানো পৃথক হামলার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তারা অন্য এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলের দিকে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।’

প্রিন্স সুলতান বিমান ঘাঁটি আল খারজ প্রদেশে অবস্থিত। মার্চের ১ তারিখে একটি হামলায় এখানে একজন মার্কিন সৈনিক আহত হয় এবং এক সপ্তাহ পরে মারা যায়।

মন্ত্রণালয় পৃথক এক টুইটে জানিয়েছে, সৌদি আরবের বাহিনী আরও নয়টি ড্রোনও প্রতিহত করেছে। এদের মধ্যে পাঁচটি ড্রোন দেশের আল খারজ প্রদেশের পূর্ব দিকে ধ্বংস করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতও আজ বুধবার নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলার লক্ষ্য বা স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ইরানের বিপ্লবী গার্ড গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা তেল আবিবসহ ইসরাইলি শহর এবং এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার ভোরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী বাহিনী বাহরাইন ও ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় ব্যাপক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বাহরাইন কর্তৃপক্ষ জানায়, দেশটি ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত দেশটিতে দুইজন নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page