March 26, 2026, 4:04 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রোজা সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“হে ঈমানদারগণ! তামোদের ওপর রোযা ফরয করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল। …… এই রমযান মাসেই কুরআন নাযিল করা হয়েছিল, যা সমগ্র মানবজাতির জন্য হিদায়েত এবং তা এমন সু¯পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ, কাজেই আজ হতেই যে ব্যাক্তি এ মাস পাবে, তার জন্য এই পূর্ণ মাসের রোযা  রাখা একান্ত কর্তব্য আর যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তাহলে সে যেন অন্য দিনগুলোয় এই রোযার সংখ্যা পূর্ণ করে নেয়।” (সূরা ঃ বাকারা ঃ আয়াত ঃ ১৮৩-১৮৫)

১. হযরত আবূ হুরায়রা রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান পরাক্রমশালী মহান আল্ল­াহ বলেছেন, বনী আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, রোযা হচ্ছে (গুনাহ থেকে) ঢাল স্বরূপ। কাজেই তোমাদের কেউ যখন রোযা রাখে যে যেন বাজে কথা না বলে, চেঁচামেচি না করে, তাকে যদি কেউ গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত, আমি রোযাদার। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর কসম! রোযাদারের মুখের গন্ধ মহান আল­াহর কাছে মিশকের চেয়েও সুগন্ধ যুক্ত। রোযাদারের দু’টি আনন্দ, যা সে লাভ করবে। একটি হচ্ছে, সে ইফতারের সময় খুশি হয়। আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তার রবের সাথে সাক্ষাত করবে, তখন সে তার রোযার কারণে আনন্দিত হবে। (বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত আবূ হুরায়রা রাদিয়াল্ল­াহু আনহু হতে আরো বর্ণিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি মহান আল্ল­াহর পথে একটি জোড়া (কোন জিনিস) দান করবে তাকে জান্নাতের দরজা হতে এ বলে ডাকা হবে, হে মহান আল্ল­াহর বান্দা! এই যে দরজাটি তোমার জন্য ভালো, কাজেই নামাযীদের নামাযের দরজা থেকে ডাকা হবে। মুজাহিদদেরকে ডাকা হবে জিহাদের দরজা হতে। রোজাদারদেরকে ডাকা হবে রাইয়ান দরজা থেকে। সাদকা দাতাদেরকে সাদকার দরজা হতে। হযরত আবূ বকর রাদিয়াল্ল­াহু আনহু বলেন, ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার বাপ-মা আপনার ওপর কুরবান হোক, যে ব্যক্তিকে ঐসবগুলো দরজা হতে ডাকা হবে এবং যদিও এর কোন প্রয়োজন নেই তবুও কাউকে কি ঐ সবগুলো দরজা হতে ডাকা হবে? উত্তর দিলেন, হ্যাঁ! আর আমি আশা করি তুমি তাদের অন্তর্ভূক্ত হবে। (বোখারী ও মুসলিম শরীফ)
৩. হযরত সাহ্ল ইব্নে সা’দ রাদিয়াল্লহু আনহু হতে বর্ণিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বেহেশতের একটা দরজা আছে। তাকে বলা হয় ‘রাইয়ান’। কিয়ামতের দিন এই দরজা দিয়ে একমাত্র রোযাদাররা প্রবেশ করবেন। তাঁরা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, রোযাদাররা কোথায়? তখন রোযাদাররা দাঁড়িয়ে যাবেন। সে দরজা তাঁরা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। যখন তারা সবাই ভিতরে প্রবেশ করবেন তখন দরজাটি বন্ধ করে দেয়া হবে এবং তারপর এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। (বোখারী ও মুসলিম শরীফ)
৪. হযরত আবূ সাঈদ খুদরী রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্ল­াহর পথে একটা রোযা রাখে, তার এক একটা দিনের বদৌলতে মহান আল্ল­াহ তাকে (দোযখের) আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। (বোখারী ও মুসলিম শরীফ)
৫. হযরত আবূ হুরায়রা রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে ও সাওয়াব লাভের আশায় রমযানের রোযা রাখবে তাঁর পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। (বোখারী ও মুসলিম শরীফ)
৬. হযরত আবু হুরায়রা রাদিয়াল্ল­াহু আনহু হতে বর্ণিত হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন রমযান মাস আসে, বেহেশ্তের দরজা খুলে দেয়া হয়, দোযখের দরজা বন্ধ বরে দেয়া হয় এবং শয়তানদেরকে আবদ্ধ করে দেয়া হয়। (বোখারী ও মুসলিম শরীফ)

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page