April 10, 2026, 7:07 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র : ড্যানিয়েল রুন্ডে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল এফ. রুন্ডে বলেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

একই দিন বিকালে তিনি কক্সবাজারের গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এসময় ড্যানিয়েল এফ রুন্ডে বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদা, তাদের অধিকারের প্রতিষ্ঠা হোক এটাই কামনা করে যুক্তরাষ্ট্র। কিন্তু মিয়ানমারে এখন গণতন্ত্র অনুপস্থিত।’

তিনি বলেন, ‘মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সব সময় কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চাই আমরা। এ জন্য বিশ্বসম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page