August 2, 2026, 5:21 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি ; অস্ত্রসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-  ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসীদের অবস্থানের খবরে পুলিশ  অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালনোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি জানান, এসময় ঘটনাস্থল তল্লাশি করে আটকদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page