September 30, 2026, 5:17 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরের ২৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুর সদর উপজেলায় গত ১৫ দিনে ইটভাটায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ৩০ লাখ টাকা।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৩১টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। জরিমানা করা হয় প্রায় ৩০ লাখ টাকা। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। কোন কোনোটায় সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে জেলার রামগতি চররমিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ৩০ জানুয়ারি পর্যন্ত ২৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৩১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page