October 6, 2026, 4:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের কাছিদবাড়ি ব্রীজ সংলগ্ন সওদাগর বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারী ভিক্ষুক হতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

স্থানীয় লোকজন জানায়, বিকালে সওদাগর বাড়ির বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত পুকুরে অজ্ঞাত নারীর মৃতদেহটি ভেসে দেখতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডোবা থেকে প্রায় ৫৫ বছর বয়সী একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোন দাগও পাওয়া যায়নি।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

তিনি জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাকে মান্দারী বাজারে ভিক্ষা করতে দেখেছে বলে জানিয়েছে।



Our Like Page