September 13, 2026, 2:42 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ; আহত ৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুকে ফুল দিয়ে বরণ করা কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আনসারীর সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এর আগে চরশাহী ইউনিয়ন পরিষদ পরিষদ কার্যালয়ের ভেতরে এমপি পিংকুর সামনেই ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যুবলীগ নেতা রেজাউল করিম রিয়াজ বলেন, এমপির হাতে ফুল দেওয়া কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আনসারী বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। তিনজন আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এমপিকে ফুল দেওয়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে আগে থেকেই দলীয় গ্রুপিং রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে গোলাম ফারুক পিংকু এমপি বলেন, সেখানে স্থানীয় নেতারা একজন আরেকজনকে সহ্য করতে পারে না। দলীয় কোন্দল নিরসনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বলা হয়েছে। আমি নামাজে যাওয়ার পর বিশৃঙ্খলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page