October 4, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা ; স্বামী পলাতক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘরে রক্তাক্ত মরদেহ ফেলে রেখে তার স্বামী শিহাব উদ্দিন পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এর মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যান। একপর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, অভিযুক্ত পলাতক রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।



Our Like Page