November 20, 2026, 9:46 am
শিরোনামঃ
ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে নিজের দোকান থেকে রড-সিমেন্ট না কেনায় বৃদ্ধকে পেটালেন ইউপি মেম্বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় বেল্লাল হোসেন পাটওয়ারী নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুর রহমান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

বেল্লাল হোসেন পাটওয়ারীর অভিযোগ, কেরোয়া ইউনিয়নের জোড়পোলে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালুর দোকান রয়েছে। আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য ওই দোকান থেকে রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েকদিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ দিয়ে যাচ্ছিলেন। তার দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে মারধর করে রাস্তা সংলগ্ন খালে ফেলে দেন। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সঙ্গে এমন করেছেন।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পর দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনা-বেচার বিষয়টি সাজানো।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page