September 4, 2026, 7:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মনছুর আহমেদ, লক্ষ্মীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম লিটন, সেক্রেটারি সৌরভ হোসেন ভুলু, শ্রমিক নেতা ফিরোজ মাহমুদ মিরজু ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গর্ভবতী এক নারীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে রেখে চালককে হয়রানি করে। এতে পুলিশের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাকবিতণ্ডা হয়। এটি হামলার ঘটনা সাজিয়ে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। এরমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে, যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। আগামী রোববারের (১৯ জানুয়ারি) মধ্যে ঘটনাটি মীমাংসা করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ মামলা প্রত্যাহারে পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনের নামে মামলা করা হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page