March 8, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে বন্যায় প্রাণি সম্পদ খাতে ৮ কোটি ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা বন্যার কারণে অবকাঠামো ও খাদ্য বিনষ্টসহ খামারি-গৃহস্থদের পশুপাখির মৃত্যু হয়েছে। এতে খামারিসহ গৃহস্থরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন।
এতে ৮ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫০০ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ৫ লাখ ১১ হাজার ১১০টি পশু-পাখি বন্যা কবলিত রয়েছে। জেলা প্রাণি সম্পদ বিভাগ এক প্রতিবেদনের মাধ্যমে ক্ষয়ক্ষতির তথ্যটি নিশ্চিত করছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যার পানির কারণে জেলার বিভিন্ন স্থানে খামার ও গৃহস্থের ১ লাখ ৬০ হাজার ২১৩টি পশুপাখি মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৫টি গরু, ১৭৫টি ছাগল, ১৭ টি ভেড়া ও ১টি মহিষ এবং ১ লাখ ৫৯ হাজার ১০টি মুরগী ও ৯৭৫টি হাঁসের মৃত্যু হয়েছে। এতে ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। গবাদিপশুসহ ৩০৩টি খামারের অবকাঠামোগত ক্ষতি ৭৩ লাখ ১৫ হাজার টাকা, হাঁস-মুরগীসহ ৪২৩টি খামারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫০০ টাকার পশুপাখির খাদ্য বিনষ্ট হয়েছে বন্যায়।
আরও জানানো হয়েছে- ৯০০ গবাদিপশু ও ১২ হাজার ৯০০ হাঁস-মুরগীকে টিকা প্রদান করা হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে ৮৪১টি গবাদিপশু এবং ৩০ হাজার ৩৬৫টি হাঁস-মুরগীকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা উপকূলীয় এ জেলায় প্রথমে ভারি বর্ষণ ও নদীর তীব্র জোয়ারের কারণে জলাবদ্ধতা দেখা দেয়। প্রথম দিকে রামগতি ও কমলনগর উপজেলার নি¤œাঞ্চল পানিবন্দি ছিল। গত শুক্রবার (২৩ আগস্ট) থেকে ফেনী-নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে চাপ দেয়। এতে জেলার ৫টি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়েছে। এসময় প্রায় ৫০ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্র উঠেছে। চারদিকে পানি থই-থই করছে। অনেক এলাকায় রাস্তার উপরে হাটু, কোমর ও বুক সমান পানি রয়েছে। ঘর-বাড়ির ভিতরেও পানি। এতে পানি ও আবহাওয়া জনিত কারণে ১ লাখ ৬০ হাজার ২১৩টি পশু-পাখি মারা যায়।
লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্র বাসসকে বলেন, প্রাকৃতিক দুর্যোগ “বন্যা/অতিবর্ষণ” এর প্রভাবে কারণে লক্ষ্মীপুর জেলায় ৩০৩ টি গবাদিপশুর ও ৪২৩টি মুরগীর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গবাদিপশু ও মুরগী মারা গিয়ে খামারিদের বড়ধরণের ক্ষতি হয়েছে। এখনো ৫ লাখ ১১ হাজার ১১০ টি পশু-পাখি বন্যা কবলিত রয়েছে। এতে জেলায় ৮ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের লোকজন কাজ করছেন। ইতিমধ্যে সরকার গোখাদ্যর জন্য নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ “বন্যা/অতি বর্ষণ এ-র প্রভাবে ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন গত ২৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page