September 13, 2026, 7:34 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভে অটোরিকশা ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোট বর্জনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণসহ একটি ব্যাটারি ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ও ওয়াপদা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

এর আগে রাতে ও সকালে জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, নামাজ পড়ে সকালে তারা হাঁটতে বের হন। তখন বিএনপির নেতকর্মীরা মিছিল করেন। এ সময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা দুটি অটোরিকশা ভাঙচুর করেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো নিয়ে চালকরা চলে যান। অটোচালকরা স্থানীয় বাসিন্দা ছিলেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতালের সমর্থনে বিএনপি মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন কেউই ভাঙচুরের ঘটনা জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page