February 13, 2026, 11:50 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির ২ নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে দুপুরে তাদেরকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও আজাদ যুগ্ম-আহ্বায়ক।

বিএনপি সূত্রে জানা যায়, সরকারের একতরফা নির্বাচন বর্জনে সারাদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে লিফলেট বিতরণ করে। এ সময় পুলিশ অন্যায়ভাবে বিএনপি নেতা বাচ্চু ও আজাদকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, নির্বাচন বর্জনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। লিফলেট বিতরণের অভিযোগে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব বলেন, লিফলেট বিতরণ কোন ধরনের অপরাধ তা খুঁজে পাচ্ছি না। লিফলেট বিতরণ থেকে ধরে এনে বাচ্চু ও আজাদকে অন্য একটি মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page