September 7, 2026, 5:27 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে হত্যা ; ছেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে মাদক সেবনের টাকা না দেওয়ায় মা কিরণ বেগমকে (৪৭) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত কাউছার হোসেন (৩০)। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক কাউছারকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহাবেও রাখা হয়েছিল। কিন্তু সে ভালো হয়নি। কোনো কাজকর্মও করতো না। মাদকের টাকার জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে সবাইকে বলে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। সন্দেহ হলে তাৎক্ষণিক লোকজন তাকে আটক করে। ঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতককে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page