July 31, 2026, 10:05 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর দুইজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

নিহতের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাহিনীকে দায়ী করেছেন।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, যুবলীগ নেতা আব্দুল্লা আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমামের খুনীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী যেই হোক ছাড় দেওয়া হবে না।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page