October 28, 2026, 3:21 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সুপারি বাগানে গৃহবধূকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে যাওয়া মিনু বেগম (৪৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মায়ের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছে নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মো. শিমুল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেছেন।

মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।

নিহত মিনুর বোন পারভিন আক্তার, জা রেজিয়া বেগম ও ভাতিজা আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যান। প্রায়ই তিনি খোল খুঁজতে যেতেন। আবার বিকেলের মধ্যেই চলে আসতেন। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যা বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page