September 6, 2026, 12:03 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সুপারি বাগানে মিলল নবজাতকের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরে সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।

স্থানীয়রা জানায়, এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়। এ সময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরনবী বলেন, কে বা কারা ব্যাগ করে নবজাতকের মরদেহটি বাগানে ফেলে দিয়েছে। আশপাশের কেউই কিছু বলতে পারছে না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page