September 7, 2026, 2:37 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে সড়ক দুূর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জেলা সদওে আজ ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (২৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুূর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় গাড়ি চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি সদর উপজেলার মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, গাড়ি দুটি পুলিশ হেফাজতে আছেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page