October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৯ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাতকড়াসহ এক আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু গ্রেপ্তার করেন আশরাফ উদ্দিনকে। পরে তার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়। আশরাফকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে একত্র হয়ে পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশ নারী-পুরুষ। একপর্যায়ে হ্যান্ডকাফসহ আশরাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশের হ্যান্ডকাফটি উদ্ধার করেন তিনি।

পুলিশ জানান, আশরাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র দাস ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয় আশরাফ উদ্দিনকে। এছাড়া মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি তৌহিদুল ইসলাম জানান, মামলাটি সরকারি কাজে বাধার অভিযোগে করা হয়েছে। শনিবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করা হবে তাদের। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page