October 1, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের দুপাশে ও দালাবাজারসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার সকাল ১০টা থেকে দালাল বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কর হয়েছে। এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক  রাজিব কুমার সরকার।

এ সময় পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরচিালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

এ অভিযান চলবে আগামী এক সপ্তাহ। পরে পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় অভিযান শুরু করার কথা বলেন জেলা প্রশাসক। প্রথম দিনে দালাল বাজারে প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে এক সপ্তাহ সময় দিয়ে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ থেকে সরকারী জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। সময়সীমা শেষে আজকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দফায় দালাল বাজার থেকে চন্দ্রগঞ্জের পূর্ব বাজার পর্যন্ত প্রায় দেড় হাজার স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর রায়পুর-রামগঞ্জ ও রামগতি এবং কমলনগর উপজেলায় অভিযান চালানো হবে।

দীর্ঘদিন ধরে সড়কের দু-পাশে অবৈধ স্থাপনা থাকায় একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সড়ক দুূর্ঘটনা বাড়ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page