October 24, 2026, 4:52 pm
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ জিহাদ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এসময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page