March 3, 2026, 4:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

লাগবে না জিডির কপি ; ফি দিয়েই তোলা যাবে হারানো এনআইডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে আর লাগবে না সাধারণ ডায়রির (জিডি) কপি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে। এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে বলে জানিয়েছেন এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি বলেন, আমরা বর্তমানে সফটওয়্যারের কাজ করছি। আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যার অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেওয়ার নির্দেশনা উঠে যাবে। কারণ জিডি করতে সেবা গ্রহীতাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মূলত এজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page