November 21, 2026, 6:25 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের কাঁটাতারের বেড়ায় বাঁশ লাগানোর চেষ্টা করছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় লাগানো সেই কাঁটাতারের বেড়া এবার বাঁশের বাতা বেঁধে শক্ত করা চেষ্টা চালিয়েছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রহরায় ভারতীয়রা বাঁশ বাঁধছে, এক মিনিট ৫১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবি বিরোধিতা করলেও চালিয়ে যাওয়া হয় কাজ।

দহগ্রাম ইউনিয়নের হাঁড়ি পাড়া সীমান্তে বিএসএফের জিরো লাইনে লাগানো কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ দিয়ে শক্ত করার চেষ্টা করা হয়। এসময় বিজিবি তাতে বাধা প্রদান করে।

সম্প্রতি বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে উভয় দেশ আপাতত কোনো ধরনের নির্মাণকাজ করবে না- বিজিবির একজন জওয়ান এ কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভিডিওতে দেখা যায়, তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফ সদস্য। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।’

এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে চার ফুট উচ্চতার ওই বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে চরম উত্তেজনা দেখা হয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্ত থেকে উভয় বাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এক সপ্তাহ না যেতেই সেই কাঁটাতারের বেড়ায় খালি কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। গত মঙ্গলবার সর্বশেষ সেই বেড়ায় জোর করে বাঁশের বাতা লাগানোর ঘটনা ঘটালো ভারতীয় সীমান্ত রক্ষীরা।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক রেজা বলেন, বিএসএফ দহগ্রামে সব সময় জোর খাটিয়ে কাজ করার চেষ্টা করছে।

৫১ বিজিবি পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, এ ঘটনা ৩-৪ দিন আগের। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।

এ বিষয়ে ৫১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page