September 13, 2026, 2:45 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল হক ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বৃদ্ধা ফাতেমা বেগম হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের রুহুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে ফাতেমা বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে থাকা খড়ের গাদায় কয়েকজন মিলে আগুন পোহাতে বসেন। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে যায়। এতে তার হাত-পা ও গলার বেশকিছু অংশ পুড়ে যায়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল হক বলেন, ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরেই তাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রংপুরে নেওয়ার আগেই তিনি মারা যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page