September 7, 2026, 11:20 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ক্লাস চলাকালীন স্কুলে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে আগুনের ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে দুটি শ্রেণিকক্ষ। এসময় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শাখায় আগুনের সূত্রপাত ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর একটার দিকে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে। শ্রেণিকক্ষে আগুন দেখে শিক্ষর্থীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এসময় ওই শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্রই আমদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে পারে বলে ধারণা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page