March 12, 2026, 4:58 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে চা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলায় চা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের চা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য চা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা সদরের চিনিপাড়া মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট জেলায় “ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন আয়োজিত চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।
‘লালমনিরহাট চা প্রকল্পের’ প্রকল্প পরিচালক মো. আরিফ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইজন নির্বাচিত চা চাষী এডভোকেট শামসুল ইসলামকে চারটি স্প্রে মেশিন ও একটি মাকড় নাশক এবং এডভোকেট ময়জুল ইসলাম ময়েজকে একটি প্লাটিন মেশিন প্রদান করা হয়।
এরপর লালমনিরহাট জেলায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য চা র্যা লি অনুষ্ঠিত হয়। ‘তামাককে না বলুন, চা কে হ্যাঁ বলুন’ ও ‘উন্নত জ্ঞান, উন্নত চা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যা লিটি সদর উপজেলার চিনিপাড়া এলাকা থেকে রংপুর-লালমনিরহাট মহাসড়ক পর্যন্ত  প্রদক্ষিণ করে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page