October 5, 2026, 12:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ট্রেনের টিকিটসহ দুজন কালোবাজারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন—চক্রের সদস্য নুরুজ্জামান (৩১) ও জাহাঙ্গীর আলম (৩৮)।

শনিবার (১৫ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে তিনটি মোবাইল ফোনসহ ২০টি ট্রেনের টিকিট পাওয়া যায়।

র‍্যাব জানায়, তারা টিকেট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সবধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া যায়।

র‍্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page