October 4, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে নিখোঁজের পরদিন পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন পুকুর থেকে বৃদ্ধ আফাজ উদ্দিনের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গোড়োল গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃদ্ধ আফাজ উদ্দিন ওই এলাকার মৃত আবুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ আফাজ উদ্দিনের একটি হাত অচল ছিল। গতকাল শুক্রবার দুপুরে নিজের পালন করা একটি ছাগল খুঁজতে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। আজ শনিবার সকালে ওই পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা পা পিছলে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Our Like Page