April 11, 2026, 10:11 am
শিরোনামঃ
আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ১২ জন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের মামলায় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ইকবাল হাসান এই আদেশ দেন।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় জামিন নামঞ্জুর হওয়া অন্যান্যরা হলেন- মেহেদী হাসান মোহন (২৫), সিপাত হাসান (২২), বিপ্লব চন্দ্র রায় (৩০), মফিজুল ইসলাম (৪৫), মাসুদ সীকার (২৫), শেখর চন্দ্র (২৫), আরিফ ইসলাম নয়ন (২৮), তৌফিক হাসান তপু (২৫), মো. রুবেল হোসেন (৩৫), জাহিদ হোসেন (২৫) ও নোমান (২২)।

জানা যায়, লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের ভাগাভাগি নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সরকারি বরাদ্দের ৮০ শতাংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাকি ২০ শতাংশ প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা পরিষদ। এই ২০ শতাংশ পান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান। এই ২০ শতাংশের ভাগাভাগি নিয়ে ২০২২ সালের ৭ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের অফিসে দুই ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার উপজেলা চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন অফিস থেকে চলে যান।

পরে উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা এসে উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের অফিস ভাঙচুর করেন বলে তিনি অভিযোগ তুলেন। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনকে প্রধান আসামি করে আটজনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। কিন্তু মামলাটি হাতীবান্ধা থানায় নথিভুক্ত না করায় ১৭ নভেম্বর ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। পরে আদালত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে হাতীবান্ধা থানাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে ওইদিন রাতেই হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুনসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ।

এ ঘটনায় হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন গত ২০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। এরপর নিম্ন আদালতে হাজির হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করেন। পরে মামলার বাদী হাতীবান্ধা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার জামিনের বিরুদ্ধে আপিল করেন।

লালমনিরহাট জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর নুরুজ্জামান বলেন, হাতীবান্ধার একটি মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page