September 4, 2026, 1:36 pm
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ব্যাংকের টাকা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় চুরি করতে আসা ব্যক্তিরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কি না তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে টাকা খোয়া যাওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page