October 4, 2026, 11:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলী পেসকারের ছেলে ডিস ব্যবসায়ী বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। তাদের দুটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সততা এন্টারপ্রাইজ নামের একটি নৈশ কোচ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময় লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন বাবু মিয়া ও রোকসানা। ফকিরের তকেয়া এলাকায় এলে ঢাকাগামী ওই বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালের মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page