March 8, 2026, 9:06 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

লোকালয়ে বাঘের অনুপ্রবেশ ঠেকাতে দুই কোটি টাকা ব্যয়ে সুন্দরবনে বেড়া নির্মাণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবন থেকে লোকালয়ে বাঘের অনুপ্রবেশ ঠেকাতে নাইলনের ফেন্সিং (বেড়া) নির্মাণের কাজ শিগগিরই শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার জুড়ে ফেন্সিং দেওয়া হবে।

সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবনে বাঘ গণনা, ৬০ কিলোমিটার জুড়ে নাইলনের ফেন্সিং, উচুকেল্লা ও আগুন প্রতিরোধে ওয়াচ টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন বিভাগ।

জানা যায়, বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। সম্প্রতি বনের চাঁদপাই রেঞ্জের বন থেকে শরণখোলার ধানসাগর, খেজুড়বাড়ীয়া, টগড়াবাড়ী, সোনাতলা, রাজাপুর, মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া, জিউধারা, আমুরবুনিয়াসহ বিভিন্ন গ্রামে একাধিকবার বাঘ অনুপ্রবেশ করে। বাঘের আতঙ্কে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে টাইগার রেসপন্স টিম, ভিটিআরটি সদস্যরা রাত জেগে গ্রাম পাহারা দিয়ে আসছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের পাশের গ্রামাঞ্চলে বাঘের অনুপ্রবেশ ঠেকাতে লোকালয়ে বনের সীমানায় খুব তাড়াতাড়ি নাইলনের ফেন্সিং (বেড়া) দেওয়ার কাজ শুরু করা হবে। এজন্য এক কোটি পঁচানব্বই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে চাঁদপাই রেঞ্জ সদর থেকে শুরু করে কাটাখালী বৈদ্যমারী পর্যন্ত ১৬ কিলোমিটার জুড়ে নাইলনের ফেন্সিং দেওয়া হবে। নাইলনের ফেন্সিং দেওয়া হলে অতি সহজে বাঘসহ বন্যপ্রাণি আর লোকালয়ে ঢুকতে পারবে না।

বনবিভাগের খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার বলেন, সুন্দরবনের উন্নয়নে বনবিভাগ ২০২২ সালের এপ্রিল মাসে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মার্চ মাসে। ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্পের মধ্যে রয়েছে সুন্দরবনে বাঘ গণনা, বাঘের রোগবালাই নিয়ে গবেষণা, প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাসে বাঘের নিরাপদ আশ্রয়ের জন্য ১২টি উঁচু কেল্লা, লোকালয়ের কাছে বনের সীমানায় ৬০ কিলোমিটার নাইলনের ফেন্সিং নির্মাণ, চাঁদপাই রেঞ্জ ও খুলনা রেঞ্জে একটি করে ওয়াচ টাওয়ার নির্মাণ। এ পর্যন্ত পুরো প্রকল্পের তিন ভাগের একভাগ কাজ শেষ হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page