April 12, 2026, 11:49 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

শত্রুপক্ষের বিমান ও ইলেকট্রনিক সরঞ্জামের ফিঙ্গারপ্রিন্ট ইরানের হাতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রিক ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমির রাস্তেগারি বলেছেন, শত্রুরা যেসব ইলেকট্রনিক মিলিটারি ইকুইপমেন্ট ব্যবহার করে তার ফিঙ্গাগার প্রিন্ট লাভ করেছে ইরান।

ব্রিগেডিয়ার জেনারেল আমির রাস্তেগারি বলেন, ইরানি সেনারা এই প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে শত্রুর যুদ্ধবিমানের মাধ্যমে পাঠানো ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের সমস্ত মাত্রা শনাক্ত করতে এবং সেই অনুযায়ী আক্রমণ করতে সক্ষম হয়।
ইরানের এ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “আমরা শত্রুর ইলেকট্রনিক ইকুইপমেন্টের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। ফিঙ্গারপ্রিন্ট প্রতিটি মানুষের জন্য অনন্য কিছু। এটি ইলেক্ট্রোম্যাগনেটিক সিস্টেমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক বছর ধরে আমরা এই প্রযুক্তি পেয়েছি।”
জেনারেল রাস্তেগারি উদাহরণ হিসেবে বলেন, যদি এফ-৩৫ অপারেশন এবং নজরদারি শুরু করে তাহলে সেখান থেকে তরঙ্গ উৎপন্ন হবে যা অন্য এফ-থার্টি ফাইভের বেলায় ভিন্ন। এখন আমরা এগুলো সনাক্ত করতে পারি। আমরা টেলি কমিউনিকেশন রেডিও এবং ম্যাগনেটিক সিগন্যাল গ্রহণ ও বিশ্লেষণ করতে পারি। এর মাধ্যমে এগুলোর অবস্থান খুঁজে পাওয়া যায়। যদি একই ফাইটার পরে অভিযান শুরু করে তাহলে আমরা তা সহজেই খুঁজে পেতে পারি।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page