April 8, 2026, 8:22 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে।

শনিবার (৫ এপ্রিল) দলটি ঢাকায় পৌঁছাবে এবং পরদিন রোববার সকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠক করবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের এই সফরে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এসব দপ্তরের মধ্যে রয়েছে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৈঠকগুলোতে ঋণচুক্তির আওতায় নির্ধারিত সংস্কারমূলক পদক্ষেপ ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবে আইএমএফ।

সফরের শেষ দিনে, অর্থাৎ ১৭ এপ্রিল ঢাকায় একটি প্রেস ব্রিফিং করবে আইএমএফ প্রতিনিধি দল। ওই দিন অর্থ উপদেষ্টার সঙ্গে আরেক দফা বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page