September 19, 2026, 2:08 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুর জেলায় আজ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় ও  শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ প্রশিক্ষণ শুরু হয়।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সমযয় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাজী শরিফুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ। প্রশিক্ষণে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ কর্তৃত্বপ্রাপ্ত ৪৫ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশনেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই তামাক উৎপাদন, বিপণন, ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই আমারা ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে এনে প্রধানমন্ত্রী‘র ঘোষণা ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page