September 16, 2026, 6:17 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে পারিবারিক কলহের কারণে ৩ মাসের শিশু সন্তানকে হত্যা করলো আপন মা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজ সন্তানকে বালিশ চাপায় হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পারিবারিক কলহের কারণে মা রূপা বেগম তার নানির বাড়িতে তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন।

শনিবার (২৬ আগস্ট) রাত ১২ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে তার নানি বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

নিহত শিশুটির নাম রাত্রী। তার বয়স তিন মাস। আদিত্য ও রাত্রী জমজ ভাই-বোন ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রূপা বেগম। পারিবারিক কলহের কারণে স্বামী চান মিয়া সরদারের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়ির পাশেই রূপা তার নানি বাড়িতে থাকতেন। গতকাল রাতে জমজ ভাই-বোনের মধ্যে রাত্রী মারা যায়। এরপর রাত্রীর বাবা অভিযোগ তোলেন তার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় মিজানুর রহমান বলেন, বিয়ের পর প্রথম দিকে পারিবারিক কলহ থাকলে বিগত কয়েক বছর ধরে কোনো সমস্যা না থাকলেও রূপা তার বাচ্চাদের নিয়ে নানি বাড়িতে থাকত। রূপা মানসিক ভারসাম্যহীন ছিল।

নিহতের ফুফু তাহমিনা বেগম বলেন, আমার ভাবি বাচ্চাদের রেখে বাজারে বাজারে ঘুরে বেড়াতো। উনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমরা ধারণা করছি সেই শিশুটিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।

ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে সুরতাহালে শিশুটির শরীরে কোনো রকম চিহ্ন পাইনি। বাকিটা ময়নাতদন্তের ফলাফল আসলে বলা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page