March 15, 2026, 11:29 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে প্রতিপিস কাঁচা মরিচের দাম ১ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরে প্রতি পিস কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক টাকা করে।

ফের বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে আজ শরীয়তপুরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। আর ১ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি পিস কাঁচা মরিচ।

বুধবার (৫ জুলাই) শরীয়তপুর সদর ও ভেদেরগঞ্জ খুচরা বাজারে এ ভাবেই কাঁচা মরিচ বিক্রি করা হয়।

ভেদরগঞ্জ বাজারে কাঁচা মরিচ কিনতে আসা এক ক্রেতা জানান, তিনি ২০ টাকার মরিচ চাইলে বিক্রেতা তাকে ২০টি মরিচ দিয়েছেন। অর্থাৎ প্রতি পিস মরিচের দাম পড়েছে এক টাকা করে।

বাজারে আসা ক্রেতারা জানান, গতকাল বাজারে এক পোয়া কাঁচা মরিচ ৬০ টাকা ছিল আর আজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কাঁচা মরিচের কি এতই অভাব?

পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমরা পাইকারি ৪৮০ টাকা কেজি কিনেছি। বিক্রি করছি ৫০০-৫২০ টাকা দরে। গতকাল মরিচের আমদানি একটু বেশি হয়েছিল তাই বাজার একটু কম গেছে। আজ মরিচের চাহিদা অনুযায়ী আমদানি নেই। তাই দাম বেশি।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, কেউ অতিরিক্ত মুনাফার লোভে দাম বেশি রাখলে ও পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page