August 2, 2026, 4:15 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে মুক্তিপণের টাকা না পেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার পর মাটিচাপা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ৬টায় মাটিচাপা দেওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম হৃদয় খান নিবিড়। নিবিড় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মনির হোসেন খানের ছেলে। সে শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, হৃদয় স্কুল থেকে ফিরে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় তাকে আর খুঁজে পায়নি তার পরিবার। পরে সোমবার সন্ধ্যার দিকে হৃদয়ের মা নিপা আক্তারের মোবাইলফোনে কল করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় হৃদয়ের পরিবার পুলিশকে জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের চিহ্নিত করে পুলিশ। কিন্তু মঙ্গলবার সকাল ৬টার দিকে হৃদয়ের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, শিশুটিকে অপহরণ করার পর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। কিন্তু অপহরণের বিষয়টি পুলিশকে জানালে অপহরণকারীরা শিশুকে হত্যা করে। তবে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page