September 7, 2026, 3:57 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ; ১২ বসতঘরে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের সখিপুরে ফারুক মোল্লা (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে (৩৫)। আগুন দেওয়া হয় ১২টি বসতঘরে।

বুধবার (৭ আগস্ট) রাতে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মোল্লা চরকুমারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মোল্লার বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। এরপর দুর্বৃত্তরা তাদের ১২টি বসতঘরে আগুন দিয়ে চলে যায়। পরে স্বজনরা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন, ‘আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। কিন্তু রাজনীতি করার সময় আমরা কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু বিএনপি-জামায়াতের লোক আমার ভাইকে মেরে ফেলল। আমার আরেক ভাইয়ের অবস্থাও খুব খারাপ, মনে হয় সেও বাঁচবে না। ওরা আমাগো বাড়িঘর সব জ্বালাই দিছে। আমরা ওগো বিচার চাই।’

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন, স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম বলেন, গতকাল রাতে মোল্লারহাট এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফারুক নামে একজনের নিহতের খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page