October 4, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের নড়িয়াতে ঘরের দরজা ভেঙে মেঝে থেকে আকলিমা (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম লোনসিং গ্রামের অটোরিকশা চালক কালু মালের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়েছিল আকলিমার স্বামী কালু মাল। বিকেলে কালু মাল বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজায় তালা লাগানো। দীর্ঘ সময় স্ত্রীকে ডাকাডাকি করেও খুঁজে না পেয়ে ঘরের দরজা ফাঁক করে কালু মাল দেখতে পান আকলিমা ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপর তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আকলিমাকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তার মেয়ের জামাই ছাত্তার মল্লিককে জানালে ছাত্তার মল্লিক ও স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় কাউন্সিলর শহীদুল সরদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ঘরের মধ্যে আকলিমা নামের ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়েছিল। এরপর পুলিশ এসে মরদেহটি নিয়ে গেছে।

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম  বলেন, আকলিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page