September 7, 2026, 9:16 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রুটিযুক্ত তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন স্ত্রী নিলুফা বেগম। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আজিজুল মল্লিকও মৃত্যুর কোলে ঢোলে পড়েন। শনিবার (২২ জুন) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মান্নান মল্লিক কান্দি গ্রামের নামিজ উদ্দিনের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ঘরের ত্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে স্কটেপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন নিলুফা বেগম। এ সময় আজিজুল মল্লিক স্ত্রী নিলুফাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা ঘরের প্রধান সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বামী-স্ত্রী দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল মল্লিকের চাচাতো ভাই বোরহান উদ্দিন মল্লিক বলেন, গতকাল রাতে ভাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ভাই তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেছেন।

বিষয়টি জাজিরা থানা পুলিশে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page