April 13, 2026, 4:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

শস্য চুক্তি বাতিলের হুমকি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে রাশিয়া। এই চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ আগামী ১৮ মে শেষ হতে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের গ্রীষ্মে জাতিসংঘ এবং তুরস্ক যুদ্ধরত দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করে চুক্তি সই করেছিল। এক বছরের বেশি সময় আগে করা এই চুক্তির ফলে রাশিয়া ও ইউক্রেনের খাদ্য সামগ্রী এবং অন্যান্য পণ্য পরিবহন সম্ভব হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। ফলে আবারো চুক্তিটি বর্ধিতকরণের প্রয়োজন দেখা দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া যদি সত্যিই সত্যিই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না নয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে, দুর্যোগকবলিত ও সংকটপূর্ণ এলাকায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে।

সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাককেইন বিবিসিকে জানিয়েছেন, চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page