October 9, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

শস্য রফতানির চুক্তি ; রাশিয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সঙ্গে শস্য রফতানির চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

এর আগে শনিবার ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের বন্দর থেকে খাদ্যশস্য রফতানির চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া। কৃষ্ণসাগরের ক্রিমিয়া অংশে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এই ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় নিজ দেশের কৃষ্ণসাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্যদ্রব্য রফতানির সুযোগ পায় ইউক্রেনে। এখন এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে বিশ্বে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের পথে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, চুক্তিতে অংশগ্রহণ স্থগিতের রুশ সিদ্ধান্ত বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় অতি প্রয়োজনীয় খাদ্যশস্য ও সারের প্রধান রফতানিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনারা ড্রোনের সহযোগিতায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানির সুযোগ পেয়েছিল।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page