February 13, 2026, 11:48 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন ভোটাররা : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই জানিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটাররাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তবুও আইনশৃঙখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে কোনো ধরনের নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা সক্ষমতা বাংলাদেশ পুলিশের আছে।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুরে ‍পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনে কোনো নাশকতার তথ্য আছে কি না, জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, আমরা ওইরকম কোনো শঙ্কা অনুভব করছি না। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি নির্বাচন নিয়ে দেশে এই মুহূর্তে স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরেও আমরা কিন্তু আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন।

গতকাল রোববার রাতে আইজিপি রাজশাহী থেকে রংপুর যান। পরে তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের পুলিশের সকল ইউনিটের পদসস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page