March 26, 2026, 4:11 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

শারীরিক জটিলতায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান মাহাথির মোহাম্মদের এক সহকারী।

কুয়ালালামপুর থেকে এএফপি আরও জানায়, কয়েক বছর ধরে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত জুলাই মাসেও নিজের শততম জন্মদিন উদযাপনের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাহাথিরের সহকারী সুফি ইউসূফ জানান, বাসায় পড়ে গিয়ে আহত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডান পাশের হিপে ফ্রাকচার ধরা পড়েছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আগামী কয়েক সপ্তাহ হাসপাতালে থাকা লাগতে পারে। তিনি বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান।

মাহাথির মোহাম্মদ আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল মাহাথিরের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজিজাহ ও আমি তুনের (মাহাথিরের) সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।

মাহাথির মোহাম্মদ আনোয়ারের ইব্রাহীমের রাজনৈতিক গুরু থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের সময় তাঁর বয়স ছিল ৯৪ বছর। ওই সময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page