October 28, 2026, 2:37 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের শাহ আামানতে ৩.৯ কেজি কোকেন জব্দ ; জড়িত সন্দেহে বাহামার নাগরিক আটক

বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি কোকেনসহ স্টিলা সান্তাই (৩০) নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থেকে কোকেনসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ১৩ জুলাই অত্র বিমানবন্দরে ল্যান্ড করে। তখন থেকেই ওই বাহামার নাগরিক এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো লাগেজ ছিলো না।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে স্টিলা সান্তাই তার লাগেজ রিসিভ করতে আসেন। এ সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভিতর থেকে ৩ কেজি ৯ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ সময় ওই কোকেনসহ বাহামারের ওই নাগরিককে আটক করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page