February 27, 2026, 9:30 am
শিরোনামঃ
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের
এইমাত্রপাওয়াঃ

শিক্ষকরা এখনো সংকটে সঠিক পথ নির্দেশনার আদর্শ মানুষ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষকরা এখনো দেশ গড়েন, সমাজ গড়েন। তারা এখনো শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষকরা এখনো সংকটে সঠিক পথ নির্দেশনার আদর্শ মানুষ।’

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিলভার জুবলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানস গঠন করছে উল্লেখ করে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘সংস্কৃতিতে, সুস্থতায় গৌরবের সঙ্গে বাংলাদেশ মানস গঠন করে চলেছে বিশ্ববিদ্যালয়টি। কারণ আমাদের শিক্ষার্থীরা দেশপ্রেমিক হয়, দুর্নীতিপরায়ণ হয় না। আমাদের শিক্ষার্থীরা আদর্শিক হয়, মূল্যবোধের হয়। তারা অপসংস্কৃতিতে যায় না। এসব শিক্ষার্থীরা বাংলাদেশকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। ধারণ করে প্রিয় দেশমাতৃকা এবং পতাকা।’

মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীদের হাত দিয়ে বাংলাদেশের প্রত্যাশিত সংস্কৃতির বিকাশ ঘটছে। সেই জায়গায় আপনাদের ভূমিকা এবং একত্রিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজে সুদৃঢ় অ্যালামনাই গড়ে উঠুক। যার মধ্য দিয়ে ক্রান্তিতে, সংকটে- সবকিছুতে প্রাক্তন শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে প্রিয় দেশমাতৃকা সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আমাদের প্রিয় এ সমাজ, এটিকে গড়বার দায়িত্ব সবার। কেউ খারাপ থাকলে তাকে টেনে তুলতে হবে। সেটাই বঙ্গবন্ধুর সমতাভিত্তিক সমাজ এবং মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজটি নিজেদের হাতে তুলে নেই। সোনায় মুড়িয়ে গড়ে তুলি প্রিয় স্বদেশ।’

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page