October 17, 2026, 7:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার—এই তিন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পাটের ব্যাগ বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের জানান, আগামী জুলাই মাস থেকে এ কার্যক্রম শুরু হবে। স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট বিদ্যালয় নির্বাচন করবে এবং প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস প্রদান করা হবে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পাট শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং পরিবেশ দূষণ কমানো। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেওয়াও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন দেশীয় শিল্প খাত উপকৃত হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে ধনী-দরিদ্র বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page